...
শিরোনাম
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ⁜ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান ⁜ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার ⁜ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর ⁜ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ ⁜ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির ⁜ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা | প্রকাশ: 26 Jul 2025, 11:34 PM

নুহাশ পল্লির পথে—বৃষ্টিভেজা এক সাহিত্যিক যাত্রা News Image
নয়ন দেওয়ানজী ।।
জুন মাসের এক বৃষ্টিস্নাত সকাল। গাজীপুর মৌচাক স্কাউট ট্রেনিং সেন্টারে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত মূল্যায়নে আমরা । শিক্ষার্থীদের প্রাণপণ প্রস্তুতির মাঝে আমরাও যেন এক অদৃশ্য পরীক্ষায় অংশ নিচ্ছি—দায়িত্ব, যত্ন, ত্যাগ আর সহানুভূতির পরীক্ষায়।
দ্বিতীয় দিনে হঠাৎ করেই আমাদের মধ্যে জেগে উঠল এক ভিন্ন বাসনা। হৃদয়ের গভীরে বয়ে যাওয়া ক্লান্তির জলস্রোতে যেন এক ফোটা আনন্দের রং ছড়াতে চাইলো। ঠিক হলো—ব্যক্তিগত খরচে আমরা কয়েকজন মৌচাক থেকে সোজা চলে যাব গাজীপুর সাফারি পার্ক ও তারপর, যদি প্রকৃতি অনুমতি দেয়, তবে বাংলা সাহিত্যের প্রিয় কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্বপ্নলোক—নুহাশ পল্লি দর্শনে।
আমাদের ছোট্ট সেই অভিযাত্রী দলের নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার স্যার। সঙ্গে সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা ম্যাম, আমাদের দুই শিক্ষক মাহমুদা ও রুমা ম্যাম, এবং অধ্যক্ষ স্যারের সহধর্মিণী ও প্রাক্তন প্রভাষক হ্যাপি ম্যাম।
চান্দনা চৌরাস্তা পেরিয়ে আমরা প্রথমে পৌঁছি সাফারি পার্কে। সেখানে হরিণের সরল চোখ, বাঘের অলসতা আর ময়ূরের নাচ দেখে যেন প্রকৃতির মাঝে গোপন কোনো কবিতার ছন্দ খুঁজে পেলাম। প্রকৃতি নিজেই যেন আমাদের ক্লান্ত মনকে একটুখানি আদরে জড়িয়ে ধরলো।
কিন্তু ততক্ষণে শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি। অনেকেই ভাবলেন—এ যাত্রা বুঝি এখানেই শেষ। নুহাশ পল্লি বুঝি আর দেখা হবে না। অথচ আমাদের মন তো ততক্ষণে সাহিত্যিক স্বপ্নে পাড়ি জমিয়েছে। কিছুক্ষণ অপেক্ষার পরে, মেঘ যেন একটু একটু করে অনুকূল হলো। ছাতা, চাদর, হাসি আর বৃষ্টিভেজা জুতো পায়ে আমরা চেপে বসলাম ব্যাটারিচালিত অটোয়।
রাস্তার দুই পাশে তখন সবুজের ঢেউ। পাহাড়ের ঢালুতে বৃষ্টির ছায়া। হাওয়ার মাঝে মিশে আছে হুমায়ূন আহমেদের গল্পের চরিত্রদের হাঁটাচলার ছন্দ। কেউ বলছিল, “এখানে কি মিসির আলী হেঁটেছিলেন?” কেউবা বলে উঠল, “এই বাঁকে হয়তো শফিক ভাই দাঁড়িয়ে ছিলেন—তখন ‘শঙ্খনীল কারাগার’ এর দৃশ্য শুট হচ্ছিল।”
অবশেষে পৌঁছলাম—নুহাশ পল্লি।
গেটে টিকিট কেটে ঢুকতেই এক নতুন জগতের দুয়ার খুলে গেল। যেন এক স্বপ্নপুরী। চোখের সামনে লিচুগাছের ছায়া, বাঁধানো পুকুরঘাট, ভেজা ঘাস, সুদৃশ্য বাংলো—সবই হুমায়ূনের স্বপ্নজালের বাস্তব রূপ।
ম্যামরা পাকা আম কুড়ালেন, আর আমরা সবাই মিলে সেই আম ভাগ করে খেতে খেতে বললাম—“এই আমে নিশ্চয় ‘বহুব্রীহি’র কোনো স্মৃতি আছে!”...
পুকুরঘাটে বসে গান, গল্প, খুনসুটি। কেউ দোলনায় দোল খাচ্ছে, কেউ ঢেলনি চেয়ারে বসে সময় ভুলে গেছে। ভেতর থেকে যেন এক অচেনা শান্তি ধীরে ধীরে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে।
আরও দেখলাম 'ভূত বিলাস' নামের বাংলো, যেখানে হুমায়ূন আহমেদ হয়তো কোনো এক বর্ষণস্নাত দিনে বসে লিখেছিলেন ‘দারুচিনি দ্বীপ’।
তারপর গেলাম সেই স্থানটিতে—যেখানে তিনি আজ চিরনিদ্রায় শায়িত। তিনটি পুরনো লিচু গাছের ছায়া যেন তাকে প্রতিদিন নতুন করে জড়িয়ে ধরে।
সবার শেষে তাঁর প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে একটি দলছবি তুললাম। যেন এক কবিতার শেষ চরণ। তারপর পাহাড়-প্রকৃতি-পাখির ডাককে বিদায় জানিয়ে আমরা ফিরলাম আমাদের ক্যাম্পে—হৃদয়ের গভীরে গেঁথে রাখা নুহাশ পল্লির স্মৃতি নিয়ে।
আজ, যখন হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধায় স্মরণ করছি, তখন মনে পড়ে যায় সেই দিনটির কথা। মনে হয়, শুধু বইয়ের পাতায় নয়—তিনি ছড়িয়ে আছেন নুহাশ পল্লির ঘাসে, লিচুগাছে, পুকুরে, আর আমাদের হৃদয়ের প্রতিটি অনুভবে।



ক্যাটেগরি: ফিচার ও মুক্ত চিন্তা ট্যাগ: কুমিল্লা জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...

কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...

কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...

কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...

বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...

২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...

তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...

দৈবাৎ দুঃখ   ইসরাত মুনতাহা
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা

কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
➤ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
➤ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান
➤ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার
➤ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
➤ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ
➤ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির
➤ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir