প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Jun 2026, 9:12 AM
ভারতের আপত্তি ও নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেই তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি আবারও জোরালোভাবে ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের সঙ্গে এ সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় এবং এতে বাইরের কোনো পক্ষের প্রভাব থাকা উচিত নয়।
সোমবার (২৯ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ সরকারের প্রয়োজন ও সক্ষমতার আলোকে চীন এ প্রকল্পে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
তিস্তা অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় প্রকল্পটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। বিশেষ করে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’-এর কাছাকাছি চীনের সম্ভাব্য সম্পৃক্ততা দেশটির জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে ভারত।
তবে চীন এসব আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছে, তিস্তা প্রকল্পের লক্ষ্য কেবল বাংলাদেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা। গুও জিয়াকুন বলেন, বাংলাদেশ ও চীনের সহযোগিতা একটি স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ, যা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। একই সঙ্গে তিনি জানান, বেইজিং বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে আরও সমন্বয় বাড়াতে এবং অর্থনীতি, বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা (টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবেন। তিনি বলেন, আগের তুলনায় এবার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং উভয় দেশ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় একমত হয়েছে। সমীক্ষায় প্রকল্পটি বাস্তবসম্মত ও কার্যকর প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবে।
এরই ধারাবাহিকতায় তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উন্নয়ন ও ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেইজিং ইতোমধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছেছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিউবো) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ারচায়না প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তাদের সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদও নবায়ন করেছে।
সূত্র: এনডিটিভি
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...