প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jun 2026, 9:40 AM
কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র ইথান আহমেদের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইথানের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার ডা. শামীম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় ইথানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন সংসদ সদস্য। পাশাপাশি তার উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া আহত শিক্ষার্থীর পরিবারের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, মাদক এখন দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা। মাদক কারবারিদের গুলিতে একজন স্কুলছাত্রের জীবন সংকটাপন্ন হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কুমিল্লাজুড়ে মাদকের আখড়া উচ্ছেদ এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছি।’
সংসদ সদস্য আরও জানান, সম্প্রতি সদর দক্ষিণের লালমতি এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কাটাবিল এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযানও চলমান আছে। সংশ্লিষ্টদের মতে, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকলে মাদক নির্মূলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...