প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 7:51 AM
কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় ভোররাতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে গ্যারেজ মালিককে জিম্মি করে ১৬টি অটোরিকশা থেকে অন্তত ৮০টি ব্যাটারি এবং সিসিটিভির যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
বুধবার ভোরে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, একই ধরনের ঘটনা আগেও ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
গ্যারেজ মালিক মো. মবিন মিয়ার ভাষ্য, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল টিনের বেড়া টপকে গ্যারেজে প্রবেশ করে। এরপর তাকে হাত-পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায়, যাতে তিনি কোনো ধরনের চিৎকার করতে না পারেন।
একপর্যায়ে দুর্বৃত্তরা গ্যারেজে থাকা ১৬টি অটোরিকশা থেকে ব্যাটারিগুলো খুলে নেয়। পাশাপাশি সেখানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশও নিয়ে যায়, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর গ্যারেজ মালিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে সকালে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় দুই মাস আগেও একই এলাকায় আরেকটি গ্যারেজে ব্যাটারি লুটের ঘটনা ঘটেছিল। তবে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় একই কায়দায় আবারও সংঘবদ্ধ চক্রটি হামলা চালিয়েছে বলে তাদের ধারণা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বারবার ঘটে যাওয়া এমন সংঘবদ্ধ লুটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে, যাতে এলাকায় নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...