প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2026, 7:48 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় জোরালো অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ তিন চাকার যানবাহন আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের সদস্যদের সঙ্গে অটোরিকশাচালকদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্তব্যরত দুই পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে ১৯ জনকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই তিন চাকার বিভিন্ন যানবাহনের চালক এবং তাদের সবার বাড়ি নিমসার ও আশপাশের এলাকায়। এছাড়া আটক কয়েকজনের বিরুদ্ধে আগের মামলাও রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং সন্ত্রাসবিরোধী মামলার আসামি কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশের ওপর হামলা কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কে টোকেন বাণিজ্য বা চাঁদাবাজির অভিযোগ নিয়েও বক্তব্য দেন তিনি। তার ভাষ্য, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে সাময়িক বরখাস্তও করা হবে।
এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, ময়নামতি হাইওয়ে থানার এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৯ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...