প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 Jun 2026, 8:24 AM
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানকে এই অঞ্চলে নতুন কোনো শক্তির ভারসাম্য বা রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে দেওয়া হবে না এবং ইসরাইলের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দেওয়া হবে সর্বোচ্চ কঠোরতায়।
সম্প্রতি দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ও তার সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কাঠামো নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। তবে ইসরাইল এমন কোনো প্রচেষ্টা মেনে নেবে না।
লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, এর জবাবে ইসরাইলি বাহিনীকে বৈরুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের বাণিজ্যিক লক্ষ্যবস্তুতেও আঘাত হানার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহুর দাবি, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার পর ইসরাইল যখন সরাসরি তেহরানের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়, তখনই প্রতিপক্ষ পিছু হটতে বাধ্য হয় এবং ইসরাইলি ভূখণ্ডে হামলা বন্ধ করে। তার ভাষায়, ইসরাইলের দৃঢ় ও কঠোর অবস্থানই ইরানকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছে।
তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আরও কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, ইরান যদি আবারও ইসরাইলের বিরুদ্ধে হামলার পথ বেছে নেয়, তাহলে তার পরিণতি হবে আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি ভয়াবহ ও মারাত্মক।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার ইসরাইলের রয়েছে। তাই দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...