প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 Jun 2026, 8:12 AM
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবের অপেক্ষা এখন শেষের পথে। আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের নতুন আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে শুধু শিরোপার লড়াই নয়, থাকছে ইতিহাসের অন্যতম বড় অঙ্কের প্রাইজমানিও।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ৩৯ দিনব্যাপী এই আসরে অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ। নতুন ফরম্যাটের কারণে বিশ্বকাপের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পুরস্কারের অঙ্কও।
ফিফার ঘোষণা অনুযায়ী, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা বিতরণ করা হবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে প্রতিটি ধাপ পার হওয়ার সঙ্গে বাড়বে পুরস্কারের পরিমাণ।
শিরোপা জিততে পারলে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৬১৩ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দল ঘরে তুলবে ৩৩ মিলিয়ন ডলার।
সেমিফাইনালের পর তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোর জন্য বরাদ্দ রয়েছে ১৯ মিলিয়ন ডলার করে, আর শেষ ষোলো নিশ্চিত করা প্রতিটি দল পাবে ১৫ মিলিয়ন ডলার।
এছাড়া রাউন্ড অব ৩২-এ পৌঁছানো দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে। এমনকি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোকেও পুরস্কৃত করবে ফিফা। সেক্ষেত্রে প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার।
ফলে এবারের বিশ্বকাপ শুধু ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চই নয়, বরং কোটি কোটি ডলারের পুরস্কার জয়ের এক মহারণেও পরিণত হতে যাচ্ছে। বিশ্বের কোটি ভক্তের চোখ এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকবে এই রেকর্ড প্রাইজমানির দিকেও।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...