প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 4 Jun 2026, 9:11 AM
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তুলে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে দেশীয় সহযোগীদের চিহ্নিত করা এবং পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেবল রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার দাবি, ভারতীয় আধিপত্যবাদ ও দেশের সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেলেও যথাসময়ে সীমান্ত সিল করা হয়নি। এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ ঘিরে যে তৎপরতা দেখা গেছে, তা জনমনে সন্দেহ তৈরি করেছে। এসব বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা প্রয়োজন।
তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ১৪ থেকে ১৫ বার সময় বাড়ানো হয়েছে, যা বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ভেতরে এখনো আওয়ামী লীগের সমর্থক বা সহযোগীরা সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল, শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং আগামী পাঁচ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন।
সংগঠনটির নেতারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...