প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Jun 2026, 9:05 AM
ভারত সফররত ইসরাইলের রাষ্ট্রদূত রিউভেন আজার পাকিস্তানকে নিয়ে কঠোর মন্তব্য করে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন। পশ্চিম এশিয়ায় চলমান শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পাকিস্তানের প্রতি ইসরাইলের আস্থা নেই এবং দেশটির অতীত অবস্থান ও বক্তব্য সেই অবিশ্বাসের অন্যতম কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আজার অভিযোগ করেন, পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বক্তব্যে ইহুদিবিদ্বেষের ছাপ দেখা গেছে। তার দাবি, এসব অবস্থান দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট আরও গভীর করেছে।
ইসরাইলের সঙ্গে আরব ও মুসলিম বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ পাকিস্তানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আজারের ভাষ্য, পাকিস্তান এখনো ইসরাইলের রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করে না। ফলে সম্পর্ক স্বাভাবিক করার আগে ইসলামাবাদের নীতিগত অবস্থানে মৌলিক পরিবর্তন প্রয়োজন।
অন্যদিকে পাকিস্তান বরাবরের মতোই ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্পষ্ট জানিয়েছেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রশ্নই ওঠে না।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দার বলেন, ফিলিস্তিন ও গাজার চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও একই অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, ইসহাক দারের বক্তব্য সেই আহ্বানের প্রতিই সরাসরি প্রতিক্রিয়া।
এদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমঝোতা নিশ্চিত করতে পারেনি। এমন প্রেক্ষাপটে ইসরাইলি রাষ্ট্রদূতের মন্তব্য এবং পাকিস্তানের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...