প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jun 2026, 6:50 AM
কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী ক্রমেই শক্তিশালী অবস্থানে যাচ্ছে এবং ভবিষ্যতে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রবিবার (৩১ মে) সকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। তিনি দাবি করেন, প্রধান বিরোধী দলের অবস্থান ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত বহন করে এবং সেই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চৌদ্দগ্রামের অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছিল। নির্বাচনের তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে এলাকার সার্বিক চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে চৌদ্দগ্রামের সামাজিক সমস্যা হিসেবে কিশোর গ্যাং ও মাদক ব্যবসাকে চিহ্নিত করে তিনি কঠোর অবস্থানের ঘোষণা দেন। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের উদ্দেশে ছয় মাসের সময় বেঁধে দিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সমাজে অপরাধীদের চেয়ে সৎ ও সচেতন মানুষের সংখ্যাই বেশি। সাধারণ মানুষ এগিয়ে এলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তার নেতৃত্বে চৌদ্দগ্রামে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম এবং চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন।
উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এতে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনাকে ঘিরে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...