...
শিরোনাম
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি ⁜ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের ⁜ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ⁜ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি ⁜ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার ⁜ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার ⁜ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া ⁜ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা ⁜ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা ⁜ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ ⁜ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি ⁜ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ⁜ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার ⁜ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন ⁜ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি ⁜ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন ⁜ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার ⁜ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান ⁜ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির ⁜
Author Photo

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jun 2026, 6:43 AM

জিয়াউর রহমান ছিলেন সংকটের নেতৃত্বদানকারী রাষ্ট্রনায়ক: আমিন উর রশিদ News Image


কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জাতির সংকটময় সময়ের নেতৃত্বদানকারী একজন রাষ্ট্রনায়ক। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন।

শনিবার (৩০ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ এবং জনগণমুখী রাজনীতি আজও দেশের মানুষের কাছে অনুকরণীয়। তিনি বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত রাজনৈতিক আদর্শের অনুসারীদের আচরণ, দায়িত্ববোধ, জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, জনগণ একটি সৎ, দায়িত্বশীল ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের আরও সংযমী, জবাবদিহিমূলক এবং জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহযোগিতার জন্য সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি সরকার ও দলের নাম ব্যবহার করে কেউ যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

আমিন উর রশিদ বলেন, জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

কৃষি ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে এ দুটি খাত সরাসরি সম্পৃক্ত। দায়িত্ব পালনে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত না করায় তিনি দেশ-বিদেশে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়মিত তদারকি করছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন।

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা ট্যাগ: বৃহত্তর কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...

চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...

কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...

কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...

খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...

দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...

কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...

বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...

বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...

জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...

মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...

শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...

যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...

পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...

ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...

এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...

বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...

যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর রহমান আজহারি
➤ চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনের
➤ কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
➤ খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমাধানের দাবি
➤ দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ড্রেজার
➤ বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার
➤ জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার দেশে বিজয়া
➤ শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মাইলফলকের অপেক্ষা
➤ পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা
➤ এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১
➤ বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংবর্ধনা, ক্রিকেট উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি
➤ যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
➤ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার সম্পন্নে প্রচেষ্টা অব্যাহত, অর্থ ফেরাতেও এগোচ্ছে সরকার
➤ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে নারীর মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন
➤ ইথানকে গুলিবিদ্ধের ঘটনায় মূল অভিযুক্ত অপু গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
➤ সবুজ পৃথিবীর অঙ্গীকারে রোটারি ক্লাব অব কুমিল্লার বৃক্ষরোপণ কর্মসূচি
➤ প্রায় ৯ বছর পর কুমিল্লায় নতুন উপজেলা ‘বাঙ্গরা’, মুরাদনগর ভেঙে অনুমোদন
➤ কুমিল্লা শিক্ষা অঞ্চলের নতুন পরিচালক শহিদ উল্লা মজুমদার
➤ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন তাণ্ডব, নিহত ৮; ইউরোপের প্রতি জেলেনস্কির জরুরি আহ্বান
➤ সুস্থতার পথে মির্জা আব্বাস, দ্রুত দেশে ফেরার আশাবাদ বিএনপির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir