প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 11 Feb 2026, 11:55 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। পরিবর্তিত বাস্তবতায় এবারকার নির্বাচন শুধু সংসদ সদস্য বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না—ভোটারদের দিতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ মতামত। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, যা দেশের ইতিহাসে প্রথম।
নির্বাচনী ব্যালটে রাজনৈতিক দলগুলোর প্রতীকের পাশাপাশি গণভোটের জন্য থাকবে দুটি আলাদা অপশন—‘হ্যাঁ’ এবং ‘না’। ভোটাররা এই দুই বিকল্পের যেকোনো একটিতে ভোট দিয়ে তাদের মতামত জানাতে পারবেন।
এদিকে নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকের কার্ড হারিয়েছে, কেউ নতুন ভোটার হলেও এখনো হাতে পাননি স্মার্ট এনআইডি। তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক নয়। ভোটার তালিকায় নাম থাকলেই তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এ ক্ষেত্রে পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করলেই তাকে ব্যালট পেপার দেওয়া হবে।
ভোটগ্রহণ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ রাখতে ভোটারদের আগে থেকেই নিজেদের ভোটকেন্দ্র এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভোটকেন্দ্রে গিয়ে তারা সহজেই ভোট প্রদান করতে পারবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা-৫ আসনে ৫৮ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ দাবি, দখল–নাশকতার আশ...
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের অন্তত ৫৮টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরিকল্পি...
ফেনীতে যুবদল নেতার খামারে সেনাবাহিনীর অভিযান বিদেশি পিস্তল ও...
ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস...
কুমিল্লা রাজনীতিতে আলোচিত নাম হাজী আমিন উর রশীদ ইয়াছিন দলীয়...
কুমিল্লার বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত ও প্রভাবশালী নেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন আবারও আলোচ...
ভোটের প্রস্তুতিতে কুমিল্লা প্রস্তুত ১ হাজার ৪৯১ কেন্দ্রে পৌঁ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয়...
“দল বাঁচিয়েছি ত্যাগে, দখল নিয়েছে চাঁদাবাজরা”—দেবীদ্বারে বিএন...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থ...
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই—ঢাকায় সোয়াতসহ সর্বোচ্চ নিরাপত্ত...
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানি...