প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Feb 2026, 11:50 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বিএনপির অভ্যন্তরে চাঁদাবাজ ও মামলাবাজদের দৌরাত্ম্যের অভিযোগ তুলে ত্যাগী নেতাকর্মীদের গভীর হতাশার চিত্র তুলে ধরেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার ‘শিশু পার্কে’ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপির বহু নিবেদিত কর্মী আজ নিজ দলেই অবহেলিত ও কোণঠাসা হয়ে পড়েছেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “বিএনপির অনেক ত্যাগী ভাই গোপনে আমাদের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন—১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়নের মধ্যেও দল আঁকড়ে ধরে রেখেছি। অথচ এখন চাঁদাবাজরা এসে দল দখল করে নিয়েছে। ৫ আগস্টের পর মামলাবাজরাও সেই দখলে যুক্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা গ্রামেগঞ্জে জীবন ঝুঁকিতে রেখে বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তারা তখন দলের ভেতরে ন্যায়ের কিছুটা আশ্রয় পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল—যাদের গত ১৭ বছরে কোথাও পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো হাজির হয়ে নেতৃত্ব দখল করে নিয়েছে।”
ত্যাগী কর্মীদের মানসিক দুরবস্থার কথা তুলে ধরে এনসিপি প্রার্থী বলেন, “অনেকে এসে প্রশ্ন করেন—কার জন্য এত ত্যাগ? আজ বাজারে গেলে লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না। মানুষ আমাদের চাঁদাবাজের দল বলে ডাকে। অথচ আমরা কেউ চাঁদাবাজ নই।”
উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশেও আবেগঘন বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “তোমরা অনেকেই ভোটার নও। আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়দের বলবে—পরিবর্তনের বাংলাদেশ গড়তে শাপলা কলি প্রতীকে হাসনাত ভাইকে একটি ভোট দিতে। এটা পারবে তো? তাহলেই তোমরা আমাকে ভোট দিলে বলেই গণ্য হবে।”
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মঞ্জুরুল আহসান মুন্সী: ‘বক্তব্য...
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও স...
সমালোচনার মুখে পিছু হটল ইসি ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি
নানা মহলের আপত্তি ও রাজনৈতিক চাপের মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের অবস্থান থেকে সরে এল...
গভীর রাতে রহস্যময় অভিযানে কুমিল্লায় পুকুর সেঁচে উদ্ধার আগ্নে...
কুমিল্লার সদর উপজেলার কটক বাজার এলাকায় গভীর রাতে পরিচালিত অভিযানে পুকুর সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্ন...
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই—ঢাকায় সোয়াতসহ সর্বোচ্চ নিরাপত্ত...
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানি...
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...