প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 10 Feb 2026, 9:39 AM
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতার উত্তরাধিকার নয়, যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতেই গড়ে উঠবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে আমরা ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে পারিবারিক পরিচয় দিয়ে রাষ্ট্র পরিচালনার আসনে বসা যাবে না। রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের।”
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, নতুন বাংলাদেশ মানে এমন একটি দেশ, যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। তিনি উল্লেখ করেন, ক্ষমতাবানদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস সবাই দেখাতে পারে না—কিন্তু সেই সাহস দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি ও তাঁদের সহযোদ্ধারা।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশ সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই। তারাই আগামীর বাংলাদেশ নির্মাণ করবে।”
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, জনগণ নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ চায়। এসব মূল্যবোধের ভিত্তিতেই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর অঙ্গীকার করেন তিনি। তাঁর ভাষায়, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কিছু উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণতা পায়নি। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সেই সংস্কার সম্পন্ন করা সম্ভব।
নির্বাচন নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে তামাশা করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই নিপীড়নের পথ ধরেই এসেছে রক্তাক্ত জুলাই। তরুণরা নতুন দেশ দেখতে চায়, মানুষ পরিবর্তন চায়—কিন্তু একটি মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে, কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের রাস্তা বন্ধ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শাসকশ্রেণি নির্বাচিত পদকে জনগণের দায়িত্ব নয়, নিজেদের মালিকানা হিসেবে ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সম্পদ, পদ-পদবি সবই দলীয় ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভাষণের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, “এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রকে সত্যিকার অর্থে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আর সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছে তরুণ প্রজন্ম।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...