প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 9 Feb 2026, 10:37 PM
নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে সোয়াত মোতায়েনসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের চেয়েও ভালো রয়েছে।
নিরাপত্তা থ্রেট সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “কোনো থ্রেট নেই। পরিবেশ দেখলেই বোঝা যায়—রাস্তাঘাটে অবরোধ নেই, অপরাধ নেই, আইনশৃঙ্খলার কোনো সমস্যা নেই। তিন কোটি মানুষের এই শহরে, যেখানে বেকারত্ব ও ভাসমান জনগোষ্ঠীর মতো নানা চ্যালেঞ্জ রয়েছে, সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।”
নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর মতে, “নির্বাচনে একটি পক্ষ জয়ী হয়, আরেকটি পরাজিত হয়। পরাজয়ের পর কারচুপির অভিযোগ তোলা আমাদের দেশের পুরোনো সংস্কৃতি। এ ছাড়া বাজারে নানা ধরনের গুজবও ছড়ানো হচ্ছে।”
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ডিএমপির আলাদা কোনো পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার আওতায় সাংবাদিকসহ সব পেশাজীবী এবং তিন কোটি ঢাকাবাসীই অন্তর্ভুক্ত। “কারও নিরাপত্তাহানি হবে না—আমি শতভাগ নিশ্চিত,” বলেন তিনি।
পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা নিয়ে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ মাসে তাঁর নেতৃত্বে ডিএমপি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেয়নি। তিনি বলেন, “আপনারা যদি দেখেন আমরা কোনো দলের হয়ে কাজ করিনি, সেটাই প্রমাণ করে—আমরা কোনো দলের না।”
সাংবাদিকদের ওপর হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া লাঠি হাতে তাঁর ভিডিও প্রসঙ্গে কমিশনার বলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন এবং বাসায় ইনফরমাল পোশাকে ছিলেন। আন্দোলনকারীরা যমুনার দিকে অগ্রসর হচ্ছে—এমন খবর পেয়ে কোনো প্রস্তুতি ছাড়াই ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “নির্বাচনের মাত্র কয়েক দিন আগে সরকারপ্রধানের বাসভবনের সামনে এমন পরিস্থিতি তৈরি হলে, ডিএমপি কমিশনার হিসেবে বসে থাকার সুযোগ ছিল না।”
ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের সামনে গভীর রাতে ঘটে যাওয়া হামলার বিষয়ে তিনি বলেন, তীব্র যানজটের কারণে সময়মতো পুলিশ পাঠানো সম্ভব হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও দাবি করেন তিনি।
ডিএমপি কমিশনারের ভাষায়, সরকারপ্রধানের বাসভবনে অনুপ্রবেশের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিষ্ক্রিয় থাকা কোনোভাবেই সম্ভব নয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রবাসীর পৃষ্ঠপোষকতায় আড্ডা ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উত...
কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা আব্দুল বাতেনের উদ্যোগে কুমিল্লার আড্ডা ইউনিয়নে ধানের শীষ...
‘রাষ্ট্রপতি পদ কোনো পুরস্কার নয়, এটি আমানত’—ক্ষমতা প্রসঙ্গে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি পদে কাকে দেখা যেতে পারে—এমন প্রশ্নে সরাসরি কোনো না...
‘দেশ কারও পারিবারিক উত্তরাধিকার নয়’—তরুণদের হাতে নতুন বাংলাদ...
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ তুলে দিতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী...
শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে অবস্থিত শহীদ স্মৃতি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্...
নিখোঁজ ভালোলাগা ইসরাত মুনতাহা
ব্যস্ততার এই শহরে, নীরবতার প্রতিটি প্রহরে, কিছু একটা খুঁজিতেছি আমি আহারে,কিন্তু পাচ্ছি না...
ভোটের আগে বড় অস্ত্রচালান ভেস্তে দিল যৌথবাহিনী
কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবা...
নির্বাচন ঘিরে দেবীদ্বারে সেনাবাহিনীর বাস্তবধর্মী মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে দেবীদ্ব...
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ না...
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির...
কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩তম বর্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অ...
নিজস্ব প্রতিবেদক।।ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল ভাষাভাষি মানুষসহ বাংলা ভাষার মানুষের মাঝে এর ইতিহ...
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...