প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Jan 2026, 10:40 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা। দীর্ঘদিনের বন্ধন আর স্মৃতির টানে এক ব্যতিক্রমধর্মী আয়োজনে এই সহায়তা তুলে দেওয়া হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে বন্ধুদের পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর হাতে নির্বাচনী তহবিলের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বহু বছর পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে। আমাদের জীবনের উত্থানের শুরু এই বিদ্যালয় থেকেই। আজ আমরা যারা দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, সবার শেকড় এখানেই।”
তিনি আরও বলেন, “স্কুলজীবন শেষ হলেও সহপাঠীদের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকলেও এই পুনর্মিলনীর মাধ্যমে আবার একত্রিত হতে পেরেছি—এটাই আমাদের বন্ধুত্বের সবচেয়ে বড় শক্তি।”
পুনর্মিলনী ও চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
স্কুলজীবনের বন্ধুত্ব থেকে শুরু করে জাতীয় রাজনীতির মঞ্চ—হাসনাত আব্দুল্লাহর এই যাত্রায় সহপাঠীদের এমন সমর্থন দেবীদ্বারে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...