প্রতিবেদক: HM Jakir | ক্যাটেগরি: স্বাস্থ্য কথা | প্রকাশ: 14 Jun 2025, 6:22 PM
অহনা খান, চাঁদপুর : ঈদুল আযহার ছুটির মধ্যেও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো খোলা ছিল এবং সেখান থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা পেয়েছে সাধারণ মানুষ। ঈদের ছুটির সময়কালে জরুরি প্রসূতি সেবা, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা সেবা চালু রাখেন সংশ্লিষ্ট পরিবার পরিকল্পনা কর্মীরা।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঈদের ছুটির মধ্যেও জেলার ৮টি উপজেলার ৮১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৬টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রোটেশন ভিত্তিতে খোলা ছিল। প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা ঈদের দিনসহ পুরো ছুটিকালে স্ব-স্ব কেন্দ্রে উপস্থিত থেকে জরুরি সেবা নিশ্চিত করেন।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের এক সেবাপ্রত্যাশী বলেন, “ঈদের দিন সকালে বাচ্চার জ্বরের জন্য আমরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাই। এমবিবিএস ডাক্তার না থাকলেও পরিবার পরিকল্পনা কর্মীরা খুব আন্তরিকভাবে ওষুধ ও দিকনির্দেশনা দিয়েছেন।”
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবুল কালাম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ছুটির মধ্যেও আমরা মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়েছি। আমাদের ফিল্ড-ফোর্স আন্তরিকভাবে কাজ করেছে। এটা আমাদের নিয়মিত দায়িত্বেরই অংশ।”
এই ধারাবাহিক উদ্যোগে ঈদের মতো উৎসবকালেও নিকটবর্তী সেবাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা অব্যাহত থাকায় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং পরিবার পরিকল্পনা বিভাগের জনকল্যাণমূলক কার্যক্রম আরও প্রশংসিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...