প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Dec 2025, 10:12 PM
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী।
গতকাল নিজের ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই বার্তা লিখছেন। গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন—এ ক্ষতি জাতির জন্য অপূরণীয়।
শোকবার্তায় মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, তাঁর দীর্ঘ ৬৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি বহু নেতৃত্ব দেখেছেন, তবে বেগম খালেদা জিয়ার মতো দৃঢ়চেতা ও আপোষহীন নেত্রী আর দেখেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কারাবরণসহ তাঁর ত্যাগ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি স্মরণ করেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে তিনি বিএনপিতে যোগ দেন। কুমিল্লার সুয়াগাজী স্কুল মাঠে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে খালেদা জিয়ার হাত ধরে তাঁর বিএনপিতে যোগদানের ঘটনাকে তিনি আজীবন স্মরণীয় বলে উল্লেখ করেন। দল ও দলের নেত্রীর কাছ থেকে পাওয়া সম্মানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণ যেন মহাকালের বিদায়। জাতি হারালো একজন অভিভাবককে। তবে তিনি রেখে গেছেন জাতীয়তাবাদ, দেশপ্রেম ও আপোষহীন নেতৃত্বের এক অমূল্য আদর্শ, যা আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও সমবেদনা জানিয়ে তিনি বলেন, জীবনের নানা বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা তারেক রহমান আজ আর একা নন—সমগ্র জাতি তাঁর পাশে রয়েছে। তাঁর নেতৃত্বের দিকে জাতি তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
শেষে মনিরুল হক চৌধুরী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...