প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Dec 2025, 7:12 PM
বিশ্ব ফুটবলের এক বছরের সেরা নৈপুণ্যের চূড়ান্ত স্বীকৃতি দিতে আজ মঙ্গলবার(১৬ ডিসেম্বর) রাতে পর্দা উঠছে ফিফার মর্যাদাপূর্ণ ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডস ২০২৫। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে সেলিব্রেশন ডিনারের মধ্য দিয়ে ঘোষণা হবে বছরের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারদের নাম।
বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এই জমকালো আয়োজন।
২০১৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন হওয়া এই অনুষ্ঠানে এবার ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ফুটবলপ্রেমীদের নজর অবশ্য আটকে আছে সবচেয়ে আলোচিত দুই বিভাগ—সেরা পুরুষ ও নারী খেলোয়াড়ে।
পুরুষ বিভাগ: ডেম্বেলে না ইয়ামাল—শেষ হাসি কার?
এবারের সেরা পুরুষ খেলোয়াড়ের দৌড়ে ১১ জন তারকা। ফেভারিট হিসেবে এগিয়ে আছেন ফ্রান্সের উসমান ডেম্বেলে ও স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। গত ব্যালন ডি’অরে প্রথম ও দ্বিতীয় হওয়া এই দুই তারকার মধ্যে আবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
মনোনয়নে আধিপত্য দেখিয়েছে পিএসজি। ডেম্বেলের সঙ্গে ক্লাবটি থেকে জায়গা করে নিয়েছেন আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনিয়া—মোট চারজন।
নারী বিভাগ: আইতানা কি ধরে রাখবেন সেরা মুকুট?
নারী বিভাগের সেরা খেলোয়াড়ের তালিকায় রয়েছেন ১৭ জন। আলোচনার কেন্দ্রে বার্সেলোনার মিডফিল্ড জাদুকরী আইতানা বোনমাতি। মাত্র তিন মাস আগে ব্যালন ডি’অর জেতা এই তারকা দোহাতেও ফেভারিটদের তালিকায় শীর্ষে। নারী বিভাগে বার্সেলোনা থেকে মনোনয়ন পেয়েছেন পাঁচজন খেলোয়াড়—যা ক্লাবটির আধিপত্যই জানান দেয়।
ভোটিং কীভাবে হয়?
‘দ্য বেস্ট’ নির্ধারণে ভোট দেন চারটি গ্রুপ—
1. ফিফা-নিবন্ধিত জাতীয় দলের অধিনায়ক
2. জাতীয় দলের কোচ
3. ক্রীড়া সাংবাদিক
4. অনলাইন ফ্যান ভোট
প্রতিটি গ্রুপে ভোটাররা শীর্ষ তিনজন বাছাই করেন—
প্রথম: ৫ পয়েন্ট, দ্বিতীয়: ৩ পয়েন্ট, তৃতীয়: ১ পয়েন্ট।
সব গ্রুপের মোট পয়েন্ট যোগ করে নির্ধারিত হয় বিজয়ী।
কোথায় দেখবেন?
ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। বিশ্বজুড়ে বিনামূল্যে দেখা যাবে এই আয়োজন।
মনোনয়নপ্রাপ্তদের এক নজরে
‘দ্য বেস্ট’ পুরুষ খেলোয়াড় (১১ জন):
উসমান ডেম্বেলে, আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, কোল পামার, পেদ্রি, রাফিনিয়া, মোহামেদ সালাহ, ভিতিনিয়া, লামিনে ইয়ামাল।
‘দ্য বেস্ট’ নারী খেলোয়াড় (১৭ জন):
স্যান্ডি বাল্টিমোর, নাথালি বিয়র্ন, আইতানা বোনমাতি, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তেই, টেমওয়া চাউইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি ডুমর্নে, পাত্রি গুইহারো, লিন্ডসি হিপস, লরেন জেমস, ক্লোয়ি কেলি, এওয়া পাজোর, ক্লাউদিয়া পিনা, আলেক্সিয়া পুতেয়াস, আলেসিয়া রুসো, লিয়া উইলিয়ামসন।
এছাড়াও আজ ঘোষণা হবে:
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের সেরা গোল)
ফিফা মার্তা অ্যাওয়ার্ড (নারীদের সেরা গোল)
সেরা গোলকিপার
সেরা কোচ
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড
এখন কেবল অপেক্ষা—দোহার আলোঝলমলে রাতে কার হাতে উঠছে ফুটবলের সেরা স্বীকৃতির ট্রফি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...