প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Dec 2025, 9:38 PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) নিয়ে ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয় সোমবার (৮ ডিসেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সাত কলেজের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। প্রকাশিত খসড়া অধ্যাদেশে পাঁচ হাজারের বেশি মতামত পাওয়ার পর তা পর্যালোচনা ও পরিমার্জন চলছে। আশা করা হচ্ছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে খসড়াটি আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপন করা হবে।
মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই শিক্ষক, শিক্ষার্থী, সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করা হচ্ছে। ইতোমধ্যে ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের কার্যক্রমের জন্য অপারেশন ম্যানুয়েল অনুমোদন করা হয়েছে।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করার বিষয়ে শিক্ষক প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী সাত কলেজের শিক্ষকরাই ক্লাস পরিচালনা করবেন বলে নির্দেশনায় জানানো হয়।
এছাড়া নারী কলেজগুলোর স্বাতন্ত্র্য, কলেজগুলোর সম্পত্তির মালিকানা, উচ্চ মাধ্যমিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং শিক্ষক–কর্মকর্তাদের পদ সংরক্ষণসহ সব বিষয় বিবেচনায় নিয়ে অধ্যাদেশ চূড়ান্ত করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।
সমগ্র প্রক্রিয়ায় ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্ব আরোপ করে মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে—সবার সহযোগিতায় গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...