প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Dec 2025, 3:08 PM
ধর্মীয় ঐক্যের বার্তা দিলেন উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বৃহস্পতিবার পরিণত হয়েছিল কোরআনের সুরে মুখর এক বৈশ্বিক মিলনমেলায়। আন্তর্জাতিক কিরাত সম্মেলন–২০২৫ উপলক্ষে দেশ-বিদেশের খ্যাতিমান কারিদের তিলাওয়াতে উদ্বেল হয়ে ওঠে প্রাঙ্গণজুড়ে জমায়েত হাজারো মানুষ। অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “বাংলাদেশ আমাদের সবার। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ইসলামের ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে, আর ঐক্য ইসলামকে আরও দূর এগিয়ে নেয়।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের সম্পদ বিদেশে পাচারকারীরা কোনওভাবেই দেশপ্রেমিক নয়। দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ বহু উন্নত দেশকে ছাড়িয়ে যেতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলাম ইতিবাচক প্রভাব বিস্তার করবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আমরা জেলখানা ও বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন শিক্ষার পরিসর বাড়াচ্ছি। মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”
প্রথমবারের মতো কুমিল্লা ঈদগাহ ময়দানে আয়োজিত এই আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করেছে আল-কোরআন একাডেমি, কুমিল্লা। সংগঠনের সভাপতি আলহাজ নূরুদ্দিন আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তিলাওয়াত পরিবেশন করেন বাংলাদেশের বিখ্যাত কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারীসহ মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ এবং ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার। তাদের মধুর কণ্ঠে কোরআনের সুরে মুহূর্তে মুহূর্তে আবেগাপ্লুত হয়ে ওঠেন উপস্থিত শ্রোতারা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, জামায়াত নেতৃবৃন্দ, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিকসহ বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষ পর্বে কিরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আন্তর্জাতিক পরিসরে কোরআনচর্চার এমন মনোমুগ্ধকর আয়োজন কুমিল্লার ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...