প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2025, 11:25 AM
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
চাঁদপুরের সড়কে নেমেছে শৃঙ্খলার কঠোর বার্তা। গত বুধবার (১১ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের প্রধান সড়কজুড়ে দেখা গেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর তৎপর অভিযান।
যানবাহনের ফিটনেস, বৈধ লাইসেন্স এবং হেলমেট পরিধান নিশ্চিত করতে বসানো হয় একাধিক তল্লাশি চৌকি। এ অভিযানে মোট ২শ ৩৭টি যানবাহনকে চিহ্নিত করে আদায় করা হয় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা।
সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান জানান, “আমাদের লক্ষ্য কোনো ধরনের হয়রানি নয়, বরং জননিরাপত্তা নিশ্চিত করা। নিয়ম না মানার বিষয়গুলো চিহ্নিত করে জরিমানা করা হয়েছে—তা হোক লাইসেন্সবিহীন ড্রাইভিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা বেপরোয়া গতি।”
তিনি আরও জানান, “জনগণের নিরাপদ চলাচল নিশ্চিতে আমরা চাঁদপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালনা করেছি। এই অভিযান ছিল শুধু শুরু। সামনে নিয়মিত এমন অভিযান চলবে।”
জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর এই কার্যক্রমে সার্বিক সহায়তা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
সাধারণ জনগণের অনেকেই সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, “এভাবে নিয়মিত অভিযান হলে রাস্তায় শৃঙ্খলা ফিরবে, দুর্ঘটনাও কমবে।”
চাঁদপুরের সড়কে শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। এখন দেখার পালা, নিয়ম না মানার পুরনো অভ্যাস কতটা বদলায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...