প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Nov 2025, 2:30 PM
‘
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের (১৯৮১–৮২ সেশন) সাবেক শিক্ষার্থীরা যেন আবার ফিরে গেলেন তাদের তারুণ্যের সেই উচ্ছ্বল দিনে। বয়স আজ কারো ৬০-এর ঘরে, কারো আরও বেশি— তবুও বন্ধুত্বের ডাকে তারা একত্রিত হলেন একই আবেগে, একই উচ্ছ্বাসে। শনিবার (২৯ নভেম্বর) কুমিল্লার কোটবাড়ির বার্ডের লালমাই হলরুমে আয়োজন করা হয় দিনব্যাপী পুনর্মিলনী ‘বন্ধন-১৭’, যেখানে প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী মিলিত হন।
কুমিল্লার ১০ বন্ধুর উদ্যোগে সাজানো এই আয়োজনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ব্যাংক নির্বাহী কাজী ফখরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাচের দুই প্রিয় মুখ— শিউলি ও সেলিম সোলায়মান।
সকালের নাশতা শেষে শুরু হয় বর্ণিল র্যালি। দেশাত্মবোধক গানে গানে বার্ড প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে সবাই যেন ফিরে গেলেন সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে— যেখানে কখনো হারিয়ে যায়নি হাসি, উৎসব আর বন্ধুত্বের টান।
মূল অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দোয়া করা হয় তাদের আত্মার শান্তির জন্য। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মঞ্চ হয়ে ওঠে আরও আবেগঘন। সঙ্গীতানুষ্ঠানে শিল্পীদের সুরে, আর বন্ধুদের সমস্বরে গাওয়া গান-নাচে পুরো হলরুম ভরে ওঠে উদ্দীপনায়।
দুপুরের খাবারের পর দ্বিতীয় পর্বে ক্ষুদে নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে অতিথিদের। এরপর র্যাফেল ড্র-তে যোগ হয় নতুন উত্তেজনা, হাসি আর আনন্দ। দিনশেষে সমাপনী সংগীতের সঙ্গে মিলনমেলা পায় পূর্ণতা।
অনুভূতিতে ভরপুর সাবেক শিক্ষার্থীরা বলেন, “জীবনের ব্যস্ততায় আমরা দূরে গিয়েছি, কিন্তু আজকের এই মিলনমেলা আমাদের আবার আগের দিনে ফিরিয়ে নিয়ে গেল। মনে হচ্ছে যেন আবার ক্যাম্পাসেই আছি। বন্ধুত্ব পুরোনো হয় না— শুধু সময়ের সাথে আরও গভীর হয়।”
বন্ধু, স্মৃতি আর হাসির উজ্জ্বল মেলবন্ধন— ‘বন্ধন-১৭’ পুনর্মিলনী ছিল সেই চিরকালীন বন্ধুত্বকে নতুন করে ছুঁয়ে দেখার এক অনন্য উৎসব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...