প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 24 Nov 2025, 7:52 PM
নয়ন দেওয়ানজী।।
কুমিল্লায় অনুষ্ঠিত হলো চট্টগ্রাম ও সিলেট বিভাগের গার্ল ইন স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক প্রাণবন্ত ওয়ার্কশপ। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনা ও অর্থায়নে এবং কুমিল্লা জেলা রোভারের দক্ষ ব্যবস্থাপনায় ২২ নভেম্বর শনিবার কুমিল্লা নগরীর আইডিয়াল কলেজ মিলনায়তন স্কাউটিং চেতনায় মুখরিত হয়ে ওঠে।
ওয়ার্কশপের সভাপতিত্ব করেন ওয়ার্কশপ পরিচালক, আঞ্চলিক উপ-কমিশনার (গার্ল ইন স্কাউটিং) এবং ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন। শুরুতে স্বাগত ভাষণে স্কাউটিংয়ের নৈতিকতা, দায়িত্ববোধ ও নারী নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
কার্যক্রম পরিচালনা করেন রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল খায়ের সরকার, আঞ্চলিক পরিচালক পিআরএস মোহাম্মদ আবুল খায়ের এলটি, আঞ্চলিক প্রোগ্রাম ও আন্তর্জাতিক উপ-কমিটি সদস্য সচিব মোহাম্মদ কায়েস এলটি এবং মৌচাক মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার লিডার মাসুদা আক্তার।
দিনব্যাপী এ কর্মশালায় স্কাউটিংয়ের শৃঙ্খলা, সেবাধর্মিতা ও নেতৃত্ব উন্নয়নের ধারাকে নতুন করে উজ্জীবিত করা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার স্কাউট মো. তাওহিদুল ইসলাম, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মাইনুদ্দীন খন্দকার, হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার পিআরএস দিদারুল হক রিমন।
উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গার্ল ইন রোভার স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস লতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভারের সম্পাদক অলি আহাদ রতন, সুনামগঞ্জ জেলা রোভারের সম্পাদক শেখ এটিএম আজরফ, লক্ষীপুরের সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রামের সম্পাদক মোহাম্মদ আবু সালেহ, কক্সবাজারের সম্পাদক আবদুল হামিদ, ফেনীর সম্পাদক রফিক আহমদসহ দুই বিভাগের নির্বাচিত জেলার শতাধিক কর্মকর্তা, গার্ল ইন রোভার লিডার ও সিনিয়র রোভার মেট প্রতিনিধিরা।
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হলে মিলনায়তনে তৈরি হয় এক উজ্জ্বল উৎসাহের আবহ। দুপুরের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এই কর্মশালার আনুষ্ঠানিকতা শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...