প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2025, 10:32 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ শোকে স্তব্ধ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা আর নেই। প্রাণচঞ্চল, স্বপ্নভরা এই তরুণী মাত্র দুই মাস ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষমেশ হার মানলেন নির্মম নিয়তির কাছে।
বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রভা। বৃহস্পতিবার (২০-১১-২০২৫) বেলা সাড়ে ১১টায় চাঁদপুরের বাগাদী এলাকার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পরিবার বলছে—মা-বাবার দুই মেয়ের মধ্যে প্রভা ছিলেন বড়, আর সবচেয়ে বেশি আশা ছিল তাঁকেই ঘিরে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শুরু হয়েছিল নতুন ভবিষ্যতের পথচলা। কে জানত, সেই পথ এত দ্রুত থেমে যাবে!
প্রভা হঠাৎ ঘনঘন জ্বরে ভুগতে শুরু করলে প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে জানা যায়—তিনি আক্রান্ত জটিল ধরনের ব্লাড ক্যান্সারে। শুরু হয় কঠিন চিকিৎসা। ২৬ অক্টোবর থেকে ছিল তাঁর হাসপাতাল-যুদ্ধ।
চিকিৎসা ব্যয় ছিল অত্যন্ত ব্যয়বহুল। পরিবারের সামর্থ্য দ্রুতই শেষ হয়ে আসে। সেই মুহূর্তে এগিয়ে আসে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বন্ধু-বান্ধব, সিএসই সোসাইটি—সবাই যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ায়। পরিকল্পনা ছিল তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার।
কিন্তু সেই সুযোগ আর পেলেন না প্রভা। জীবনযুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হলেন এই উজ্জ্বল তরুণী।
তাঁর মৃত্যুতে শোকের কালো ছায়া নেমে এসেছে পরিবারে, সহপাঠীদের মাঝে, এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে। এক অকালপ্রয়াণ আবার মনে করিয়ে দিল—স্বপ্ন কখনো কখনো ভেঙে যায় অন্ধকারের সঙ্গে অসম লড়াইতে।
তাসমানিয়া রহমান প্রভা—তোমার স্বপ্ন থেমে গেছে, কিন্তু তোমাকে ভুলবে না কেউ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...