প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: যুব রেডক্রিসেন্ট | প্রকাশ: 18 Nov 2025, 11:40 PM
মঙ্গলবার (১৮-১১-২০২৫) কুমিল্লা যুব রেড ক্রিসেন্ট ইউনিটে অনুষ্ঠিত হয় ২০২৫ সালের নভেম্বর মাসের সাধারণ সভা এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষ করা সদস্যদের জন্য সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
ভারপ্রাপ্ত যুব প্রধান ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জনাব জামিল আহমেদ খন্দকার। তিনি প্রশিক্ষণার্থী সদস্যদের হাতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুমিল্লা ইউনিটের সহকারী পরিচালক ও ইউএলও ফাহাদ আল নূর সাজিদ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা, যেমন জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান সজিব, রক্ত বিভাগের বিভাগীয় প্রধান মো: রুবেল হোসেন, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের উপ-বিভাগীয় প্রধান কাজী মো: মুহিব্বুল্লাহ, সহ অন্যান্য যুব সদস্যবৃন্দ।
এদিনের সভায় যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অংশগ্রহণকারীরা নতুন উদ্যোমে রেড ক্রিসেন্টের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশেষ দ্রষ্টব্য: এই সাধারণ সভার মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা শুধু নিজেদের দক্ষতা বৃদ্ধি করেননি, বরং সমাজে মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার জন্য প্রস্তুত হয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...