প্রতিবেদক: Md. Shafiqul Islam | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2025, 7:08 PM
মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে নদী থেকে কোরবানির বর্জ্য অপসারণ
মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে তিতাস নদীতে ফেলে দেওয়া কোরবানির পশুর বর্জ্য প্রশাসনের হস্তক্ষেপে অপসারণ করা হয়েছে। বুধবার বর্জ্যগুলো নদী থেকে অপসারণ করে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চামড়া ব্যবসায়ীরা।
জানা যায়, ঈদের পরদিন রবিবার গভীর রাতে ১৫ থেকে ২০ বস্তা কোরবানির পশুর বর্জ্য নদীতে ফেলে দেয়া হয়। সোমবার বিকালে বাতাসে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী বস্তা গুলো নদীতে ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন কর্তৃক মঙ্গলবার বিকালে অভিযান পরিচালনা করেন। এ সময় এলাকার তথ্যে পাওয়া অভিযুক্ত কসাই আমিরকে সরেজমিনের উপস্থিত করা হয় এবং বুধবার (১১ জুন) বিকালের মধ্যে উক্ত পশুর বর্জ্য অপসারণ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ প্রদান করা হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে বজ্যগুর্লো গর্তে পুঁতে রাখার অঙ্গীকার করেন। অঙ্গীকার মতে বুধবার বিকালের মধ্যে নদী থেকে বর্জ্যগুলো অপসারণ করে মাটি চাপা দেওয়া হয়েছে।
অভিযানকালে সহযোগীতায় ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানা পুলিশ ও গ্রম পুলিশগণ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিতাস নদীতে কোরবানি পশুর বর্জ্য নিক্ষেপের ফলে এলাকায় বায়ু দূষণ দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা নিজেদের দোষ স্বীকার করে অনুতপ্ত হয়ে বর্জ্য অপসারণ করে গর্তে পুঁতে রাখার অঙ্গীকার করেন। অঙ্গীকার মতে তারা বর্জ্য অপসারণ করছেন। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...