প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jun 2025, 1:04 PM
লাকসামে অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং পৌরসভার আয়োজনে ঈদ পুনর্মিলনী
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্তর্গত লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিভিন্ন ইউনিট থেকে আগত শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল লাকসামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবুল কালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের অন্তর্গত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়ন এবং লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, "আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় আপসহীন থেকেছে। রাষ্ট্রযন্ত্রের নির্যাতন-নিপীড়নের মুখেও দল কখনো পিছু হটেনি।”
আবুল কালাম তাঁর বক্তব্যে জুলাই মাসে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতন্ত্রকামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, "দেশে ফ্যাসিবাদের পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।"
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের সংগ্রাম একদিন সফল হবেই। জনগণের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হলে নিজেদের ভিতরকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে বক্তৃতা করেন লাকসাম ও মনোহরগঞ্জের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। তারা বলেন, "দলের চলমান আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচিকে সফল করতে কুমিল্লা-৯ আসনের সব স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।"
তারা আরও জানান, “বর্তমান দুঃশাসন, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনগণের কষ্টের কথা তুলে ধরতে আমরা মানুষের পাশে থাকব এবং রাজপথে সক্রিয় থাকব।
এই ঈদ পুনর্মিলনী শুধু সামাজিক বন্ধন নয়, বরং আগামী দিনের রাজনৈতিক সংগ্রামের জন্য একপ্রকার সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এমন আয়োজনের মাধ্যমে দলের ভিত্তি মজবুত হবে বলে মত নেতাকর্মীদের।
অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে উপস্থিত সকলের জন্য শুভ কামনা জানানো হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...