প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 9 Nov 2025, 10:29 PM
দেশের বাজারে হঠাৎ আকাশছোঁয়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না এলে চলতি সপ্তাহের মধ্যেই সরকার আমদানির অনুমোদন দিতে চলেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, “দেশে পেঁয়াজের কোনো সংকট নেই, বরং এবার বাম্পার ফলন হয়েছে। সঞ্চয়ের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিনও সরবরাহ করেছে। তারপরও বাজারে হঠাৎ করে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানো অযৌক্তিক।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে পেঁয়াজ আমদানি করতে ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে না এলে আমদানির অনুমোদন দেওয়া হবে। আমরা বাজার পর্যবেক্ষণ করছি। দাম কমে না এলে আমদানির পথে যেতে হবে।”
বাণিজ্য উপদেষ্টা সতর্ক করে বলেন, “দেশে পর্যাপ্ত মজুত আছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। কেউ যদি সিন্ডিকেট বা কৃত্রিম সংকট তৈরি করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে পেঁয়াজ এসেছে মাত্র ১৩ হাজার টন, যা গত বছরের একই সময়ে ২ লাখ ৪৬ হাজার টনের তুলনায় অনেক কম। বিশ্লেষকরা বলছেন, এ ঘাটতি ও বাজার তদারকির দুর্বলতা মূল কারণ।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) জানিয়েছে, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পেঁয়াজের দাম বেড়ে যায়। তাই সীমিত পরিমাণ আমদানির সুপারিশ করা হয়েছে, যাতে সরবরাহ বাড়ে এবং মূল্য স্থিতিশীল থাকে।
বিটিটিসির চেয়ারম্যান মইনুল খান বলেন, “বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকার মধ্যে থাকা উচিত, কিন্তু বিক্রি হচ্ছে ১১৫ টাকার বেশি দামে। পার্শ্ববর্তী দেশে দাম মাত্র ৩০ টাকা, অথচ এখানে মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে, কৃষক পাচ্ছেন না।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানও সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...