প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 8 Nov 2025, 10:21 PM
“হিন্দু–মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই!”
রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই স্লোগানেই মুখরিত হয় বিএনপির আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আমরা চাই অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকারের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে—যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
এই সম্মেলনের আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট, যারা বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানে যোগ দেয়।
তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান
মির্জা ফখরুল বলেন,
“আপনাদের দাবিগুলো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তুলে ধরব। কিন্তু সেগুলো বাস্তবায়ন সম্ভব তখনই, যখন আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।”
তিনি আরও যোগ করেন,
“ধানের শীষে ভোট দেবেন তো? আমার নেতাকে প্রধানমন্ত্রী বানাতে প্রতিশ্রুতি দিচ্ছেন তো?”
তার আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত প্রতিনিধিরা একসঙ্গে স্লোগান তোলেন—
“হিন্দু–মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই!”
মাতুয়া সমাজের সাত দফা দাবি
সম্মেলনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়, যা বিএনপির মহাসচিব তারেক রহমানের কাছে পাঠ করেন। দাবিগুলো হলো—
1। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন
2। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন
3। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন
4। সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা
5। দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন কার্যকর করা
6। ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন
7। জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করা
সম্মেলনের পুরো পরিবেশজুড়ে ছিল সম্প্রীতি ও ঐক্যের আহ্বান।
বক্তারা বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই বিএনপির রাজনীতির লক্ষ্য।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...