প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Nov 2025, 9:38 PM
বাংলাদেশ ও পাকিস্তানের নৌ সম্পর্কের বন্ধুত্বের নতুন অধ্যায় সূচিত হলো আজ। চার দিনের শুভেচ্ছা সফরে শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’।
জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এর নেতৃত্বে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় অতিথিদের। ঐতিহ্যবাহী নৌবাহিনীর বাদকদল সুরের মূর্ছনায় স্বাগত জানায় পাকিস্তানি নাবিক ও কর্মকর্তাদের, আর চট্টগ্রাম বন্দরের পরিবেশ তখন মুখরিত হয়ে ওঠে বন্ধুত্বের আবহে।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি, নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা। এর আগে, বাংলাদেশের জলসীমায় প্রবেশের পরই পাকিস্তানি জাহাজটিকে অভ্যর্থনা জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালীন সময়ে পিএনএস সাইফের অধিনায়ক ও কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করবেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে। এছাড়া, পাকিস্তানি কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা পরিদর্শন করবেন চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ।
একই সঙ্গে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ পরিদর্শন করবেন এবং দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও নৌজ্ঞান বিনিময় হবে।
নৌবাহিনীর কর্মকর্তারা আশা করছেন, এই শুভেচ্ছা সফর দুই দেশের মধ্যে নৌ সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
চার দিনের সফর শেষে পিএনএস সাইফ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...