প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 10:37 PM
ব্যাংকার হওয়ার স্বপ্ন ছিল তার। প্রতিদিনের পরিশ্রম, নিয়মিত ক্লাস, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা—সবকিছুই এগিয়ে যাচ্ছিল সুন্দরভাবে। কিন্তু সেই স্বপ্নের মেয়েটি সাদিয়া হক পাটোয়ারী (২৪) আজ আর নেই। কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে, স্বপ্নের বদলে লাশ হয়ে ফিরলেন তিনি।
বুধবার সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই নিভে যায় পাঁচটি জীবন—যাদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী সাদিয়া হক পাটোয়ারী।
নিহতদের মধ্যে আরও রয়েছেন—সাদিয়ার মা রুমি বেগম (৬৫), ভাবি ফারজানা মজুমদার লিজা (২৮), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) এবং শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)।
একসঙ্গে এতগুলো প্রাণ হারানোর খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দিশকরা গ্রামে নেমে আসে শোকের ছায়া।
বৃহস্পতিবার সকালে যখন অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গ্রামে আনা হয়, তখন গোটা পরিবেশ ভারী হয়ে ওঠে কান্নায়। পরিবারের স্বপ্নের মেয়ে সাদিয়ার লাশ দেখে ভেঙে পড়েন সবাই।
চাচাতো বোন শাহিদা সুলতানা ঊর্মি কণ্ঠ ভার করে বলেন,
“সাদিয়া সবসময় বলতো, ‘বিয়ে নয়, আগে নিজের পায়ে দাঁড়াতে চাই।’ ব্যাংকে চাকরি করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন এখন শুধু স্মৃতি।”
পরিবার ও বন্ধুদের চোখে সাদিয়া ছিলেন বিনয়ী, ধর্মপরায়ণ ও ভদ্র স্বভাবের প্রতিচ্ছবি। পড়াশোনার পাশাপাশি নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত করতেন তিনি।
এখন সেই হাসিমাখা মুখ, সেই স্বপ্ন—সবই হারিয়ে গেছে বেপরোয়া এক বাসচালকের অবহেলায়।
একটি দুর্ঘটনা কেড়ে নিল পাঁচটি জীবন, ভেঙে দিল এক পরিবারের ভবিষ্যৎ।
আর সাদিয়ার গল্প রেখে গেল এক তীব্র প্রশ্ন—
স্বপ্ন কি আমাদের দেশে এখনো সড়কে নিরাপদ?
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...