প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 9:54 PM
কুমিল্লার মুরাদনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার ১১ দিন পর রাজধানীর কেরানীগঞ্জ থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাকিব ওরফে বাবু (২০)–কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৩ অক্টোবর সকালে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সৈয়দ বাড়িতে এ নির্মম ঘটনাটি ঘটে। ভিকটিমের বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় এক জনের নাম উল্লেখ করে শিশু ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার দিন সকালে শিশুটি নানিকে খুঁজতে ঘর থেকে বের হয়। তখন আসামি বাবু কদবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে পাশের এক বাড়ির রান্নাঘরে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে ও নানি খোঁজাখুঁজি শুরু করলে আসামি শিশুটিকে বাইরে এনে পালিয়ে যায়।
ঘটনার পরপরই শিশুটি মাকে বিষয়টি জানায়। পরিবার থানায় মামলা করলে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরপর র্যাব-১১ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে সোমবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করা হয়। সে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের রমিজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বাবু ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে মুরাদনগর থানায় হস্তান্তর করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...