প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 10:28 PM
নয়ন দেওয়ানজী।।
সমাজের উন্নতি কেবল আইন প্রয়োগে নয়, নৈতিক জাগরণেই সম্ভব—এই বোধ থেকেই বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের শান্ত সুনিবিড় গ্রাম গণকখুলিতে শনিবার (১ নভেম্বর) বিকেল তিনটায় অনুষ্ঠিত হলো “মাদক ও জুয়া বিরোধী সচেতনতা ও আলোচনা সভা”—গণকখুলি ইসলামি সমাজকল্যাণ পরিষদের আয়োজনে। ঈদগাঁও মাঠে আয়োজিত এ সভা যেন রূপ নিয়েছিল এক সামাজিক জাগরণের মঞ্চে।
স্থানীয় জনসাধারণ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে মানবিক মূল্যবোধ জাগানোর এক প্রেরণার উৎসব।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সাল ইসলাম পাটোয়ারী সুমন এবং সঞ্চালনা করেন বরুড়া উপজেলা অফিসার্স ফোরামের আহ্বায়ক ও ব্যাংকার নাছির উদ্দীন পাটোয়ারী। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন সংগঠনের সদস্যরা, যা ছিল এক উষ্ণ শুভেচ্ছার প্রকাশ।
শুভেচ্ছা বক্তব্যে পেরপেটি হাই স্কুলের শিক্ষক মোস্তফা কামাল বিএসসি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে আগে পরিবারকে জাগাতে হবে—অভিভাবকরাই হতে হবে প্রথম পথপ্রদর্শক।”
অতিথিদের আলোচনায় উঠে আসে সমাজ ও রাষ্ট্রের প্রতি ব্যক্তিগত দায়িত্ববোধের বিষয়টি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরুড়ার কৃতি সন্তান মোঃ আবু নাছির। তিনি বলেন, “মাদক ও জুয়া কেবল একজন ব্যক্তির জীবন নয়—একটি গোটা প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন,
“পরিবারই হলো সচেতনতার প্রথম বিদ্যালয়। সন্তানরা কার সঙ্গে সময় কাটাচ্ছে, কী করছে, তা অভিভাবকদের জানতেই হবে। নৈতিক শিক্ষার অভাবই আজ সমাজে অন্ধকার ডেকে আনছে।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। তিনি বলেন, “মাদক ও জুয়া সমাজের শত্রু—এদের বিরুদ্ধে লড়াই শুরু হোক প্রতিটি ঘর থেকে। শিক্ষিত, সৎ ও সচেতন প্রজন্মই পারে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।”
সভা শেষে উপস্থিত জনসাধারণ মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...