প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 26 Oct 2025, 9:13 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাই প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে কুমিল্লার ১১টি আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের আজ রোববার বিকেলে গুলশান কার্যালয়ে তলব করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক ঐক্য এবং প্রার্থী নির্বাচনের নীতিমালা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
বৈঠকে কুমিল্লা দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,
মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,
এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।
দলীয় সূত্র জানায়, বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে নিজ নিজ আসনে দলের চূড়ান্ত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যাশীদের কাছ থেকে দুটি পাসপোর্ট সাইজ ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করা হচ্ছে।
বিএনপি সূত্র আরও জানায়, ডিসেম্বরে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে মাঠপর্যায়ে সংগঠনকে সক্রিয় রাখতে আগেই সম্ভাব্য প্রার্থীদের চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে দলটি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন,
“আজ বিকেল পাঁচটায় গুলশান কার্যালয়ে আমাদের ডাকা হয়েছে। এটি মূলত মনোনয়নপ্রত্যাশী ও জেলা-মহানগর নেতাদের নিয়ে নির্বাচন প্রস্তুতি বিষয়ক বৈঠক।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...