...
শিরোনাম
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা ⁜ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার ⁜ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ ⁜ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫ ⁜ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া? ⁜ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ⁜ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী ⁜ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য ⁜ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস ⁜ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি ⁜ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি ⁜ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা ⁜ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী ⁜ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন ⁜ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে ⁜ ছন্দের মন ইসরাত মুনতাহা ⁜ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট' ⁜ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী ⁜ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Oct 2025, 10:24 PM

লিবিয়ায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় অভিবাসীরা, পাচারকারী ও মিলিশিয়াদের হাতে নির্যাতন-অপহরণ: আইওএম প্রধান News Image



উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে লিবিয়াতেই অভিবাসীরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মহাপরিচালক অ্যামি পোপ। তার ভাষায়, দেশটিতে পাচারকারী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অভিবাসীরা নিয়মিত অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবির শিকার হচ্ছেন।


মরক্কোর রাজধানী রাবাতে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, “আমরা প্রায়ই অভিবাসীদের কাছ থেকে শুনি—তাদের অপহরণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মুক্তিপণ দাবি করা হয়েছে। আমি নিজেও অনেকের কাছ থেকে সরাসরি এই ভয়াবহ অভিজ্ঞতার গল্প শুনেছি।”


তিনি জানান, ভূমধ্যসাগরে যারা প্রাণ হারাচ্ছেন, তাদের বেশিরভাগই লিবিয়া থেকে ইউরোপের পথে যাত্রা শুরু করেছিলেন। এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক। আর যারা এখনও যাত্রা শুরু করেননি, তারাও একই রকম ঝুঁকির মধ্যে আছেন।


ইউরোপীয় ইউনিয়নের কঠোর অভিবাসন নীতির কারণে বহু মানুষ এখন লিবিয়াতেই আটকে আছেন। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত লিবিয়ায় অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ৪ মিলিয়নে পৌঁছেছে।


২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লিবিয়ায় অস্থিরতা অব্যাহত রয়েছে। এই অস্থিতিশীলতার সুযোগে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারীরা। অ্যামি পোপ বলেন, “লিবিয়া এখন অভিবাসীদের জন্য সবচেয়ে অনিরাপদ ও অনিশ্চিত জায়গা। এখানে শুধু আফ্রিকাই নয়, এশিয়ার অনেক দেশ থেকেও মানুষ এসেছে।”


তিনি আরও বলেন, লিবিয়ায় অভিবাসীদের দুর্দশা নতুন কিছু নয়, তবে ২০২৩ সালে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্যমতে, সেই সংঘাতের পর থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার সুদানি শরণার্থী লিবিয়ায় আশ্রয় নিয়েছেন।


পোপ জানান, “আমরা সবচেয়ে উদ্বিগ্ন সুদানের যুদ্ধের মতো সংকটগুলো নিয়ে, যেগুলো বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করছে।”


এ ছাড়া তিনি উল্লেখ করেন, জাতিসংঘের তহবিল কমে যাওয়ায় অভিবাসীদের সহায়তা দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


পোপ আরও বলেন, লিবিয়ার পাশাপাশি তিউনিসিয়াও এখন অভিবাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। যদিও ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২৯০ মিলিয়ন ডলারের চুক্তির পর দেশটি থেকে যাত্রা কিছুটা কমেছে, তবুও হাজার হাজার সাব-সাহারান আফ্রিকান অভিবাসী সেখানে আটকা রয়েছেন।


চলতি বছরের শুরুতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ আইওএমকে আহ্বান জানান, যেন অবৈধ অভিবাসীদের দ্রুত স্বেচ্ছা প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।




ক্যাটেগরি: আন্তর্জাতিক ট্যাগ: আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...

ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...

শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...

কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...

ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...

কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...

ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...

অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...

নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...

সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।  পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...

জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...

গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...

ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...

ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...

দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
➤ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
➤ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
➤ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
➤ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
➤ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
➤ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
➤ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
➤ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
➤ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
➤ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
➤ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
➤ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা
➤ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী
➤ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন
➤ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
➤ ছন্দের মন ইসরাত মুনতাহা
➤ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট'
➤ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
➤ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir