প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 24 Oct 2025, 12:41 AM
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠানে এবার ছড়িয়ে পড়েছে তরুণ রোভারদের তারুণ্যের অনন্য দীপ্তি। “নিজেকে গড়ো, সমাজকে বদলাও”— এই অনুপ্রেরণামূলক মূলমন্ত্রে উদ্ভাসিত কুমিল্লা জেলা রোভার স্কাউটের সদস্যরা সুর, ছন্দ, নৃত্য ও বক্তব্যের মনোমুগ্ধকর সমন্বয়ে তুলে ধরেন স্কাউটিংয়ের মূল আদর্শ— সেবা, চরিত্রগঠন ও মানবতার বিকাশের চেতনা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রোভার স্কাউট লিডার ও শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নয়ন দেওয়ানজী।
গার্ল-ইন-রোভার সদস্য সুমাইয়া হোসাইন সায়মা, সাদিয়া আফরিন সূচনা ও কলি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনে সবার দৃষ্টি কাড়েন।
সুরে হৃদয়ের কথা বলেন সুমাইয়া হোসাইন সায়মা, সাবিকুন নাহার, তাহসিনা তাবাসুম মালিহা ও সাদিয়া আক্তার।
রোভার স্কাউটিংয়ের মূল্যবোধ ও আলোকিত জীবন গঠনে রোভারদের ভূমিকা বিষয়ক অনুপ্রেরণামূলক কথিকা উপস্থাপন করেন গার্ল-ইন-রোভার রিপা বড়ুয়া। তাঁর বক্তব্যে তরুণদের মনে জেগে ওঠে দায়িত্ববোধ ও মানবসেবার অঙ্গীকার। আবৃত্তিতে অংশ নেন তামিম মুনতাসির, তাসনিয়া হাসান সোহা ও ইসরাত জাহান মুনতাহা।
উপস্থাপনায় ছিলেন তাসনিয়া হাসান সোহা, ইসরাত জাহান মুনতাহা ও নয়ন দেওয়ানজী।
বেতার রেকর্ডিং শেষে কুমিল্লা জেলা রোভারের পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক বাবু নিতাই কুমার ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান রোভার স্কাউট লিডার নয়ন দেওয়ানজী, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট মো. বাধন, মো. ত্বসিন আল জাকি, তাওহিদ ইসলাম এবং অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপ–আঞ্চলিক পরিচালক সুমন কান্তি নাথ, সহকারী পরিচালক কাজী নুরুল করিম, প্রযোজক সৈয়দ মো. বিলাল হোসেন, মাহতাব সুমন ও মাহের।
অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন জেলা রোভারের সম্মানিত সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কাউসার এবং কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
পুরো অনুষ্ঠানজুড়ে ফুটে উঠেছে রোভারদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও সমাজগঠনের প্রত্যয়। যেন প্রতিটি মুহূর্তে উচ্চারিত হয়েছে একটি বার্তা—
“রোভারিং মানে আলোকিত জীবন।”
জেলা রোভারের এই বিশেষ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে অডিও আকারে সম্প্রচার হবে মধ্যম তরঙ্গে ১৪১৩ কিলোহার্জ (১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন) ও এফএম ১০৩.৬ মেগাহার্জে।
শ্রোতারা রেডিও বা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান শুনতে পারেন।
এছাড়া ভিডিও আকারে অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সরকারি ফেসবুক পেজে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...