প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 23 Oct 2025, 7:52 PM
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় পরিবর্তন আনল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এই সংশোধনীতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান সম্পূর্ণ বাতিল করা হয়েছে। পাশাপাশি ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীর দেশি–বিদেশি আয় ও সম্পত্তির তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার মতো একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আরপিও সংশোধনের পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫–ও অনুমোদিত হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পেয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, “এই সংশোধনীর সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—ইভিএম বাতিল এবং ‘না ভোট’ পুনর্বহাল। ভোটাররা যদি কোনো প্রার্থীকে পছন্দ না করেন, তাহলে তাঁকে ভোট না দেওয়ার অধিকার পাবেন। একজন প্রার্থী একা প্রতিদ্বন্দ্বিতা করলে ভোটাররা ‘না ভোট’ দিতে পারবেন, আর সেই ক্ষেত্রে পুনর্নির্বাচন হবে।”
তিনি আরও জানান, নতুন সংশোধনীতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা পর্যায়ে দায়িত্বে থাকবেন জেলা নির্বাচন কর্মকর্তারা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজনগুলোর একটি হলো—প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পদের পূর্ণ বিবরণ হলফনামায় জমা দিতে হবে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্দেশ দিয়েছেন, “জনগণ যেন সহজে জানতে পারেন তাঁদের প্রার্থীর আর্থিক অবস্থা কী, তাই সব তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।”
সংশোধনীর আরও কিছু দিক হলো—
নির্বাচনী জামানত ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান দিতে হলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার বাধ্যতামূলক।
অনুদানদাতার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
প্রবাসী ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা ডাক ভোটে অংশ নিতে পারবেন।
ভোট গণনার সময় গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা হবে।
কোনো এলাকায় ব্যাপক অনিয়ম প্রমাণিত হলে সেই এলাকার পুরো ভোট বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশন পাবে।
এছাড়া জোটভুক্ত প্রার্থীদের প্রতীক ব্যবহারে স্বচ্ছতা আনার জন্য নতুন বিধান যোগ করা হয়েছে, যাতে ভোটাররা সহজেই বুঝতে পারেন কোন দল থেকে প্রার্থী হচ্ছেন।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...