প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Oct 2025, 9:34 PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের আয়োজনে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পপ্রতিভার চমৎকার বহিঃপ্রকাশ দেখা গেছে।
চারুকলা স্কুলের আঙিনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান ড. মো. তরিকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী।
অনুষ্ঠানে বক্তৃতা দেন চারুকলা স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা।
আয়োজনে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া এনে দেন অ্যালামনাই তপু দাস, যিনি অনুষ্ঠানের শুরুতে বাঁশির সুরে মুগ্ধতা ছড়িয়ে দেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ২৫ ব্যাচের শিক্ষার্থী অর্পণ রায় ও ফারিহা তাসনিম।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল ‘শিল্পী শশিভূষণ পাল গ্র্যান্ড অ্যাওয়ার্ড’, যা এবার পেয়েছেন শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবির। এ ছাড়া ডিসিপ্লিনের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের প্রতিটি সেমিস্টার থেকে দুইজন করে কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
উপাচার্য ফিতা কেটে ‘শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারি’-তে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে অতিথিদের সঙ্গে ঘুরে দেখেন শিক্ষার্থীদের শিল্পকর্ম।
ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে ৯৫ জন শিক্ষার্থীর মোট ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা শেষ হবে ২৪ অক্টোবর।
উদ্বোধনী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...