প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 20 Oct 2025, 9:39 PM
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং উৎসব ভাতায় ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমর্থন জানান তিনি।
নুর বলেন, “আজ দেশের শিক্ষকরা লাঠিপেটা খাচ্ছেন—এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের আন্দোলন শুধু তাদের একার নয়, ছাত্র সমাজেরও এ বিষয়ে এগিয়ে আসা উচিত।”
এই সময় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষকেরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে মিছিল করবেন বলে জানান আন্দোলনের মুখপাত্র অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
এদিন আন্দোলনের নবম দিনে শহীদ মিনারে দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। দুপুরে বিএনপির পক্ষ থেকেও আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানানো হয়। যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল শহীদ মিনারে উপস্থিত হয়ে বলেন, “বর্তমান ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কোনোভাবেই যথেষ্ট নয়। সরকারকে মানবিক বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।”
এর আগে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে জানান, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের জাতীয়করণসহ সকল যৌক্তিক দাবি পূরণ করা হবে। তিনি জানান, শিগগিরই বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আন্দোলনস্থলে যাবে।
এদিকে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন দিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, দাবিপূর্ণ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
## পটভূমি:
বর্তমানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছেন—
1. বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ
2. মেডিক্যাল ভাতা ১,৫০০ টাকা করা
3. উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি
তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় বাড়লেও দীর্ঘদিন ধরে এসব ভাতা বাড়ানো হয়নি। ফলে বেতন কাঠামোর বৈষম্য এবং জীবনের দুর্বিষহ বাস্তবতা নিয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...