প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Oct 2025, 11:25 PM
নিজস্ব প্রতিবেদক:
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে কুমিল্লা আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ অ্যান্ড ওভারকামিং ডিপ্রেশন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শিক্ষার্থীরা মানসিক চাপ, হতাশা ও উদ্বেগ মোকাবিলার নানা দিক সম্পর্কে জানার সুযোগ পান।
কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. নুযহাত তাবাসসুম উর্বি। তিনি তাঁর বক্তব্যে হতাশা ও মানসিক চাপ থেকে উত্তরণের বাস্তবমুখী কৌশল তুলে ধরেন। ডা. উর্বি বলেন, “ডিপ্রেশন কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি মানসিক অবস্থা, যা যথাযথ সচেতনতা, সহানুভূতি ও পেশাদার সহায়তার মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন।
স্বাগত বক্তব্য দেন লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ ও নীলাভ্র ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ শফিকুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আহমদ লাভলু, নীলাভ্র ফাউন্ডেশনের এক্সিকিউটিভ হেড সাইফুল ইসলাম, ডা. রাফিত ফারহান, এবং মেক্সিমি’র প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদি হাসান রাফি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলাভ্র ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সুপ্রিয়া রায়।
এই সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর মোস্তফা কামাল, এবং ফিন্যান্স সেক্রেটারি সুপ্তি রাণী সাহা।
কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং ইতিবাচক জীবনচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...