প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 16 Oct 2025, 7:06 PM
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে অবস্থিত সোনার বাংলা কলেজ টানা ১৪ বছর ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ সাফল্য ধরে রেখেছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায়ও প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ১৪৮ জন অর্জন করেছে জিপিএ-৫।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩৩ জনের মধ্যে ১১২ জন, মানবিক বিভাগে ১২৭ জনের মধ্যে ২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১১১ জনের মধ্যে ৮ জন সর্বোচ্চ গ্রেড পেয়েছে।
২০০০ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুরু থেকেই কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফলে শীর্ষ অবস্থানে রয়েছে। ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি বছরই কলেজটি শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছে—যা কুমিল্লা বোর্ডে একটি অনন্য নজির।
তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত সোনার বাংলা কলেজ থেকে সর্বমোট ৫,০৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং সবাই পাস করে। বছরভেদে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ধারাবাহিকভাবে। ২০১২ সালে ৬০ জন থেকে শুরু করে ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।
শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য সম্পর্কে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন,
“আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়ম-শৃঙ্খলা, পাঠে উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের নিবিড় সংযোগ। গাইড ও মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে পূর্ণ প্রস্তুত করে পরীক্ষায় অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়।”
তিনি আরও বলেন,
> “গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ধারাবাহিক সাফল্য এসেছে। আমাদের লক্ষ্য কেবল ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ তৈরি করা।”
শিক্ষার পাশাপাশি সোনার বাংলা কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিভিন্ন অলিম্পিয়াডে নিয়মিতভাবে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...