প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 15 Oct 2025, 7:37 PM
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ দিনভর চলেছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় স্পিন বোলদাক থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত সপ্তাহে কাবুলে দুইটি বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
ঘটনার পর প্রতিশোধ হিসেবে তালেবান প্রশাসন সীমান্তের দক্ষিণাংশে পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে ইসলামাবাদও পাল্টা আঘাতের হুমকি দেয়।
পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তান তাদের ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
বুধবারের সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ কান্দাহার প্রদেশের স্পিন বোলদাকের কাছে তাদের অভিযানে অন্তত ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম সীমান্তে রাতভর সংঘর্ষে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে আফগান তালেবান কর্তৃপক্ষ দাবি করেছে, পাকিস্তানি বাহিনীর শেল হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বহু আহত হয়েছেন। তারা দুই থেকে তিনজন তালেবান যোদ্ধা নিহতের কথাও স্বীকার করেছে।
স্পিন বোলদাক অঞ্চলের তথ্য বিভাগের মুখপাত্র আলী মোহাম্মদ হকমাল বলেন, “পাকিস্তান সীমান্তের ওপার থেকে শেল নিক্ষেপ করে আমাদের সাধারণ মানুষকে হত্যা করেছে।”
পাকিস্তান সর্বশেষ হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে গত সপ্তাহের সংঘর্ষে ২৩ জন সেনা নিহত হয়েছিল বলে ইসলামাবাদ জানিয়েছিল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...