প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Oct 2025, 2:48 PM
কুমিল্লায় স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করতে উদ্বোধন হতে যাচ্ছে ১০০ শয্যার খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল। আগামী ১৭ অক্টোবর সকাল ১০টায় নগরীর বিষ্ণুপুর এলাকার মুন্সেফ কোয়ার্টারে অনুষ্ঠিত হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন।
বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে নির্মিত এই বিশেষায়িত হাসপাতালটি আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেবেন—
ড. এম এ সামাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন)
রাবেয়া হক, সিরডাপের প্রাক্তন মহাপরিচালক মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী
মো. আমিরুল কায়ছার, জেলা প্রশাসক, কুমিল্লা
ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, সিভিল সার্জন, কুমিল্লা
মো. সাইদুর রহমান খান, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর
সৈয়দ রেজওয়ানুল কবির, চেয়ারম্যান, বোর্ড অব অ্যাডভাইজর্স
মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই হাসপাতালটি কুমিল্লা ও আশপাশের জেলার সাধারণ মানুষের জন্য উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...