প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 11 Oct 2025, 11:54 PM
জ্ঞান, ধর্মচেতনা ও ভাষার সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটে গেল মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। ১১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হলো ৫ম শ্রেণির তাজউয়ীদসহ কুরআন ও আরবি ভাষা শিক্ষা কোর্স–২০২৪–এর মহতী ও বর্ণিল সমাপনী অনুষ্ঠান।
প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কুরআনের পবিত্র বাণীতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। শিশু, কিশোর ও তরুণ শিক্ষার্থীদের সুমধুর কণ্ঠে তেলাওয়াত, আরবি কবিতা, গান, কথোপকথন, আযান ও নামাজের বাস্তব উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মনে জাগায় এক অনাবিল প্রশান্তি ও ধর্মীয় উচ্ছ্বাস। যেন পুরো অডিটোরিয়াম ভরে ওঠে আধ্যাত্মিক সৌন্দর্য ও জ্ঞানের আলোকরশ্মিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব আবদুল হক। উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক জনাব কামরুন নেছা, শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শহিদুল আলম স্বপন, আমড়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহাদাত হোসেন ভূঁইয়া এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই কোর্সটির পরিকল্পনা ও পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিন নার্গিস ম্যাডাম। তাঁর সৃজনশীল দৃষ্টি, মানবিক চিন্তা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক মমতা এ উদ্যোগে এনেছে অনন্য মাত্রা। ২০২৩ সালে সূচিত এ কোর্সের অন্যতম উদ্দেশ্য ছিল—আরবি ভাষা ও কুরআন শিক্ষায় দক্ষ এক প্রজন্ম তৈরি করা, যাতে ভবিষ্যতে তারা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মজীবনে ভাষাগত প্রতিবন্ধকতা ছাড়াই আত্মপ্রকাশ করতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। তাদের উজ্জ্বল মুখে ছিল জ্ঞানের দীপ্তি ও ঈমানের আনন্দ। সমগ্র আয়োজনজুড়ে শিক্ষার প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সমাজে আলোর দিশা ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক অঙ্গীকার ফুটে ওঠে।
আয়োজন শেষে উপস্থিত সবাই কুরআন ও আরবি ভাষা শিক্ষার এই মহত্ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির অব্যাহত অগ্রগতি কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...