প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Oct 2025, 9:37 PM
কুমিল্লা প্রতিনিধি:
মানবিকতা, সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধের অনন্য মেলবন্ধনে কুমিল্লার বরুড়ায় উদযাপিত হলো সামাজিক সংগঠন “ওরাই আপনজন”–এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার বিকেল ৪টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ।
প্রধান অতিথি ছিলেন বরুড়া শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, বারভিডা সভাপতি ও হকস বে অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হক।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এবং সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
এ ছাড়া বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ব্যবসায়ী কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,
“ওরাই আপনজন নামের মতোই মানবতার পাশে দাঁড়িয়েছে। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের জন্য এ সংগঠন ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে বরুড়া বাজারের সৌন্দর্যবর্ধনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় ইউএনও নু-এমং মারমা মং, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজুকে।
এ ছাড়া ক্যান্সারে আক্রান্ত হাবিবুর রহমানকে ৫৫ হাজার টাকা অনুদান দেওয়া হয় এবং চিতড্ডা ইউনিয়নের দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে “ওরাই আপনজন”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন—
“ওরাই আপনজন আগামীতেও এভাবেই মানবতার আলোকবর্তিকা হয়ে সমাজের পাশে থাকবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...