প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 9 Jun 2025, 11:42 PM
নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের আনন্দের মতই মেতে উঠেছে মুরাদনগরের কায়কোবাদ প্রেমীরা। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর আগমন ঘিরে মুহুর মুহুর স্লোগান আর বিশাল বিশাল মিছিলে নিজেদের অবস্থান জানান দিয়েছে মুরাদনগরের ধামঘর ইউনিয়ন বিএনপি।
রৌদ্রের প্রখরতাকে উপেক্ষা করে সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সমাবেশ।
মুরাদনগর উপজেলার ১৬ নং ধামঘর ইউনিয়ন বিএনপির সমাবেশে জনগনের উদ্দেশ্যে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বক্তব্য দিতে উঠলে 'দাদাভাই দাদাভাই' স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসভাস্থল।
৯ জুন সোমবার বিকেলে মুরাদনগরের ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দরখান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ মুরাদনগরের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি বিলেন, আমি আপনাদের গ্রামে আসব, ঘরে বসব, ল্যাটকা দিয়ে বসে গল্প করব। এই গ্রাম আমার, এই জনতা আমার। আমি আপনাদের কামলা, বাকি জীবন কামলা হয়েই কাটিয়ে দিতে চাই। এই ইউনিয়নে ফ্যাসিবাদের দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুনের জন্ম হলেও এই গ্রামের মানুষ আমার ভাই। তারা আমাকে বার বার এই এলাকা থেকে নির্বাচিত করেছে।
তিনি প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর জন্য দোয়া চান। এই দেশের কোটি কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ নির্যাতিত হিসেবে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সকলের নিকট দোয়া কামনা করেন। তারেক জিয়া যেনো অতি দ্রুত বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক রাজনীতির সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে সেজন্যও তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।
কাজী কায়কোবাদ বলেন, আপনারা এখন নির্বাচনের কাজে নেমে যাবেন। নির্বাচন ছাড়া কোন কাজ আমাদের নাই। আগামী নির্বাচনে বিএনপি যেন ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করাই এখন আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবেই।
কায়কোবাদ আরো বলেন, শিশু উপদেষ্টা সম্পর্কে আমি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব কোন শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এইজন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে; ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে যেয়ে এই সরকারও আসামি হতে পারে।
ধামঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক মীর, আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোল্লা মহিউদ্দিন।
সমাবেশের সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক, মহিউদ্দিন অঞ্জন।
ধামঘর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন ও উপজেলা যুবদলের সদস্য কাউসারউল্ল্যাহ সাইফির উপস্থাপনায়, সমাবেশ আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি কাজী জুননুন বশরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া,নজরুল ইসলাম,ফারুক সরকার মজিব। আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাঈম,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন, সদস্য সচিব সুমন মাষ্টার।
স্বাগত বক্তব্য রাখেন ধামঘর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...