প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Sep 2025, 11:39 PM
তাপস চন্দ্র সরকার।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকা সকল পূজা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর কান্দিরপাড় সিডি প্যাথ রোডস্থ হাজী আমিন উর রশিদ ইয়াছিন এর ব্যক্তিগত দলীয় কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামলকৃষ্ণ সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব সঞ্জিত দেবনাথ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসূফ মোল্লা টিপু, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুম ও কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
এছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার যুগ্ম আহবায়ক জয়ন্ত কুমার দেবনাথ (বাপ্পা) ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা আদর্শ উপজেলা শাখার সদস্য সচিব শ্রীকান্ত দত্ত সহ আদর্শ সদর ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লা আদর্শ সদর ও মহানগরের প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
সভায় প্রধান অতিথি বলেন- আমার ডিকশনারিতে মাইনরিটি বলতে কোন শব্দ নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই এদেশের নাগরিক, আমরা সবাই এদেশের ভূমিপুত্র। এ দেশটা আপনার এবং এ দেশটা আমাদের। এ কুমিল্লা আমার, এবং এ কুমিল্লা আমাদের। তিনি বলেন- আমরা গরীব হয়ে আছি রাজনীতির কারণে। এ দেশের চেয়ে সুন্দর দেশ, পৃথিবীতে আর কোথাও নেই। তিনি আরও বলেন- এ দেশটা যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের যুব দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে এখন থেকে প্রতিমা বিসর্জ্জন পর্যন্ত দায়িত্ব পালন করতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...