প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Sep 2025, 9:23 PM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বিষয়ক এক জরুরি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গেলো সপ্তাহে কুমিল্লা জেলা ও দায়রা জজ এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোঃ মুমিনুল ইসলাম।
ওই সভায় বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে,
১) পূর্ব এবং পশ্চিম পাশে অবস্থিত আদালতের প্রধান ফটকদ্বয় দিয়ে আদালতে কর্মরত কর্মকর্তা, বিজ্ঞ আইনজীবীদের গাড়ী, প্রিজন ভ্যান, পুলিশের গাড়ী, অসুস্থ বিচারপ্রার্থীর বহনকারী গাড়ী ব্যতিত অন্যকোন পাবলিক গাড়ী প্রবেশ করবেনা। যাহা বাস্তবায়ন করবেন কুমিল্লা জেলার বিচার বিভাগ, জেলা আইনজীবী সমিতি ও পুলিশপ্রশাসন।
২) পূর্ব এবং পশ্চিম পাশে অবস্থিত আদালতের প্রধান ফটকদ্বয় সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা হতে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও সরকারি ছুটির দিনে এবং সরকারি বন্ধে আদালতের মূল ফটক বন্ধ থাকবে। তবে আবশ্যকীয় ক্ষেত্রে গাড়ী প্রবেশ এবং বাহির হওয়ার জন্য ফটক খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাহা বাস্তবায়ন করবেন বিচার বিভাগ, কুমিল্লা।
৩) আদালতের মুল ফটকের জন্য প্রহরায় চৌকস ও দায়িত্বশীল পুলিশ সদস্য টীম নিয়োজিত করাসহ উক্ত টিমকে রোটেশন করে দায়িত্ব বন্টন করা এবং উক্ত টীমের সদস্যদের প্রতিদিন পরিবর্তন না করে একটি সুনির্দিষ্ট সময়ের (কমপক্ষে ১৫ দিনের জন্য) নিয়োজিত করা। যাহা বাস্তবায়ন করবেন কুমিল্লা পুলিশ প্রশাসন।
৪) আদালত প্রাঙ্গণের যত্রতত্র প্রাইভেটকার/মাইক্রো/মোটরসাইকেল /সিএনজি/অটোরিকশা/রিকশা পার্কিং করা যাবেনা। বিজ্ঞ আইনজীবীগণ তাদের মোটরসাইকেল ও প্রাইভেট কার পার্কিং নিয়ন্ত্রণে নব উত্তোলিত বার ভবনের আন্ডারগ্রাউন্ডে গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা করবেন। যা বাস্তবায়ন করবেন জেলা আইনজীবী সমিতি।
৫) আদালত প্রাঙ্গণে প্রবেশকৃত প্রাইভেট কার/মোটরসাইকেল/মাইক্রো/সিএনজি/অটোরিকশা/রিকশা নিয়ন্ত্রণে এবং পার্কি করে থাকলে তা অপসারণের কার্য সহজতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং ছোট আকারে মাইক সরবরাহ করে কোর্ট ইন্সপেক্টরকে সহযোগিতা করা। যাহা বাস্তবায়ন করবেন জেলা আইনজীবী সমিতি।
৬) আদালতে কর্মরত কর্মকর্তা, বিজ্ঞ আইনজীবীদের গাড়ী, প্রিজন ভ্যান, পুলিশের গাড়ী, অসুস্থ বিচারপ্রার্থীর বহনকারী গাড়ী ব্যতিত অন্যকোন পাবলিক গাড়ী পার্কিং করবেনা মর্মে ব্যানার লাগানো। যাহা বাস্তবায়ন করবেন বিচার বিভাগ কুমিল্লা।
৭) আদালতের মুল ফটক দিয়ে যানবাহন প্রবেশ সংরক্ষণে বিজ্ঞ আইনজীবীগণের গাড়ীতে স্টিকার লাগানো। যাহা বাস্তবায়ন করবেন জেলা আইনজীবী সমিতি।
৮) আদালতের মুল ফটক (পশ্চিম গেইট) সংলগ্ন বাউন্ডারির পাশে কোন টং দোকান বসতে পারবে না। যাহা বাস্তবায়ন করবেন পুলিশ প্রশাসন।
৯) আদালতের মুল ফটক (পশ্চিম গেইট) এর সামনে গাড়ী/অটোরিকশা/রিকশা/সিএনজি পার্কিং করা যাবেনা। যানবাহন রেখে যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাহা বাস্তবায়ন করবেন পুলিশ প্রশাসন।
১০) আদালত প্রাঙ্গণে যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লাআর্বজনা ফেলা। যাহা বাস্তবায়ন করবেন বিচার বিভাগ ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...