প্রতিবেদক: Sourov Lodh | ক্যাটেগরি: ইতিহাস, ঐতিহ্য ও কৃতি সন্তান | প্রকাশ: 13 Sep 2025, 11:56 AM
সৌরভ লোধ ||
দেয়াল যদি কথা বলতে পারত তাহলে মঠের দেয়ালগুলোর কাছ থেকে জানা যেত প্রায় ৩০০ এর বেশি বছরের নানা অজানা গল্প।এমনি এক প্রাচীন মঠের দেখা মিললো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া গ্রামে।নান্দনিক এই মঠটি উপজেলার পরিষদ ভবন থেকে ৫ কিলোমিটার পূর্ব-উত্তর পাশে অবস্থিত। ১৫০ ফুট উচ্চতার মঠটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
চুন-সুরকি ও পোড়ামাটি দিয়ে নির্মিত অপূর্ব নিদর্শনটির গায়ে শোভা পাচ্ছে বিভিন্ন কারুকাজ। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭৯১ সালে নাওড়ার পাশে সাহাপুর গ্রামের রাজবাড়ির দেওয়ান সত্যরাম মজুমদার তার মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসেবে মঠটি নির্মাণ করেন। আবার কারোর মতে, মেহের পরগনার জমিদার শৈলনাথ মজুমদার তার মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসেবে এ মঠ নির্মাণ করেন। তবে বেশির ভাগ মানুষ দেওয়ান সত্যরাম মজুমদার এটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন।বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মঠটিকে ১৯৭৫ সালের ৭ আগষ্ট চট্টগ্রাম বিভাগের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা হলেও এখন পর্যন্ত পর্যটন স্পট হিসেবে ঘোষিত হয়নি।তবে কয়েক বছর আগে চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় মঠটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।
নাওড়া রেললাইনের দক্ষিণে পুকুর পাড়ে স্থাপিত মঠটি যেন শিল্পীর আঁকা এক ছবি। মঠের প্রবেশমুখে দেয়ালে নির্মাণের বাংলা সন ১১৯৯ লেখা রয়েছে। উপরিভাগ দেখতে অনেকটা মন্দিরের মতো। মঠটির ওপরে কয়েকটি গর্ত রয়েছে, যেখানে টিয়াপাখি বসবাস করে। গর্তের পাশেই টেরাকোটা ফুল, লতাপাতার নকশা ও দেবদেবীর ধ্যানমগ্ন অবয়ব অঙ্কিত রয়েছে। ভেতরে ৩০-৪০ ফুট উচ্চতার একটি কক্ষ রয়েছে, যা বর্তমানে পরিত্যক্ত। পাশের শান বাঁধানো পুকুরঘাট ভেঙে জঙ্গলে ঢেকে গেছে। পশ্চিম ও পূর্ব পাশে বিভিন্ন গাছের ঝোপে অনেকটাই আড়ালে চলে গেছে মঠটি।
প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন মঠের সৌন্দর্য উপভোগ করতে। মঠের দক্ষিণ ও পূর্ব দিকে ফসলের মাঠে দিগন্তজোড়া সোনালি ধানের সমারোহ আর মন ভুলানো দখিনা বাতাস হৃদয়ে প্রশান্তি এনে দেয়।
পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে,অপূর্ব এই স্থাপত্য নিদর্শনের কথা পাঠ্যবইয়ে স্থান পাওয়া উচিত।প্রায়ই আসি মঠটি দেখতে। খুব ভালো লাগে জায়গাটা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিদিন অনেক মানুষ এই মঠ দেখতে আসে। কিন্তু এ সম্পর্কে খুব বেশি কিছু তারা জানতে পারে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। এটার উন্নয়ন মূলক কাজ করা খুব প্রয়োজন। আশা করবো উপজেলা প্রশাসন বিষয়টি দেখবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...